আদমদীঘি-দুপচাঁচিয়া’র ২০৫ চালকলের দুই মৌসুমের বরাদ্দ বাতিল

হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলায় বোরো মৌসুম/২০২০–এ সরকারের সাথে চুক্তি না করার শাস্তি হিসাবে এক বৎসর তথা দুই মৌসুমের বরাদ্দ প্রাপ্তি বাতিল এবং চুক্তি পরিমানের ৮০ভাগের কম চাল সরবরাহকারী চালকলের আনুপাতিক হারে জামানত বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। ৩০ অক্টোবর জারী করা এ নির্দেশ বাস্তবায়ন করার জন্য দেশের সব ক’টি বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রকদের চিঠি দেওয়া হয়েছে।
জানা গেছে, বোরো চাল সংগ্রহ মৌসুম/২০২০–এ আদমদীঘি উপজেলায় ২০৯ চালকলের অনুকূলে বরাদ্দ দেওয়া হয় ১০ হাজার ৬৪৯ মেট্রিক টন। সংগ্রহ হয়েছে ৬ হাজার ৮৫৬ দশমিক ৯৫০ মেট্রিক টন। চুড়ান্ত বিভাজন তালিকা প্রকাশ হবার পর চুক্তি করার জন্য আদমদীঘি উপজেলার ২০৯ চালকল মালিক বরাদ্দ পরিমানের মোট মূল্যের ২ভাগ মূল্য পে–অর্ডারের মাধ্যমে জামানত দেয়। কিন্তু শেষ পর্যন্ত ৩০ চালকল মালিক চুক্তি করেনি। একই ভাবে পাশের দুপচাঁচিয়া উপজেলার ৪৯৫ চালকল মালিক জামানত দিলেও চুক্তি করেনি ১৭৫ চালকল। আমন চাল সংগ্রহ
মৌসুম–২০২০/২০২১–এ দুই উপজেলার মোট ২০৫ চালকল মালিককে বরাদ্দ দেওয়া হরে না। আদমদীঘি উপজেলায় চুক্তি করে বরাদ্দের কম চাল সরবরাহ করা চালকলের পরিমান হাতে গোনা। এর মধ্যে সান্তাহারের বৈশাখী অটোমেটিক চালকলের বরাদ্দ ৮২৭ দশমিক ১৩০ মেট্রিক টন। এর অনুকূলে সরবরাহ করেছেন ৪৭০ দশমিক ১৯০ মেট্রিক টন। বৈশাখী অটোমেটিক রাইস মিল লিমিটেডের বরাদ্দ ৭৫৮ দশমিক ১৯০ মেট্রিক টন। সরবরাহ করেছেন মাত্র ২৪ মেট্রিক টন। বৈশাখী অটোমেটিক রাইস মিল লিমিটেড–১ এর বরাদ্দ ৭৫৮ দশমিক ১৯০ মেট্রিক টন। সরবরাহ করেছেন ৩০ মেট্রিক টন। বৈশাখী অটোমেটিক রাইস মিল লিমিটেড–২ এর বরাদ্দ ৭৫৮ দশমিক ১৯০ মেট্রিক টন। সরবরাহ করেছেন ৪০ মেট্রিক টন। সালমান অটোমেটিক রাইস মিলের বরাদ্দ ৪৮২ দশমিক ৪৯০ মেট্রিক টন। সরবরাহ করেছেন ৮৯ দশমিক ৭৪০ মেট্রিক টন। সালমান
সেমিঅটোমেটিক রাইস মিলের বরাদ্দ ৩৮ দশমিক ৪৩০ মেট্রিক টন। সরবরাহ করেছেন ১৬ দশমিক ২৩০ মেট্রিক টন। রহমান এন্ড সন্সের বরাদ্দ ৩৮ দশমিক ৪৩০ মেট্রিক টন। সরবরাহ করেছেন মাত্র ৫ দশমিক ১০০ মেট্রিক টন। পাশের দুপচাঁচিয়ায় কম চাল সরবরাহ করা চালকল রয়েছে মাত্র দুইটি। ৮০ ভাগের কম চাল সরবরাহকারী চালকল দু’টি হচ্ছে চৌমুহনীর মামাভাগ্নে অটোমেটিক চালকল এবং সাহারপুকুরের মিলা অটোমেটিক চালকল।
