ইতিহাসের স্বার্থে জেল হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা দরকার : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক ।।

ইতিহাসে সত্যের স্বার্থে ও নতুন প্রজন্মকে জানাতে জেল হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা দরকার বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘জেল হত্যাকান্ডের অনেক রহস্য উন্মোচন এখনও হয়নি। নতুন প্রজন্মের জন্য এ রহস্য খুঁজে বের করতে হবে।’

ওবায়দুল কাদের আজ মঙ্গলবার(৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পনেরই আগস্ট ও ৩রা নভেম্বর একই সুত্রে গাঁথা এবং একই চক্রান্তের ধারাবাহিকতা। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে এই দুটি কলংকিত হত্যাকান্ড সংগঠিত করা হয়েছে। অভিভাবক শূন্য করতে বঙ্গবন্ধু হত্যা আর নেতৃত্ব শূন্য করতেই ৭১-এর পরাজিত শক্তি জেল হত্যা সংঘটিত করেছিল।’

বনানীর কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় চার নেতার শাহাদাৎ বার্ষীকিতে এটাই শপথ। আমরা আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে তথা সাম্প্রদায়িক বিষ বৃক্ষকে স্বমুলে উৎপাটন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করবো।বাসস

Share this news as a Photo Card

03 November 2020

ইতিহাসের স্বার্থে জেল হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা দরকার : ওবায়দুল কাদের

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে