রাগ নিয়ন্ত্রণে ট্রাম্পকে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখার পরামর্শ

অনলাইন ডেস্ক ।।

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ম্যাজিক ফিগার ২৭০ এর খুব কাছেই অবস্থান করছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সময়ের ব্যবধানে নানা রকম আচরণের পাশাপাশি ভোট চুরির অভিযোগ করে আসছেন রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের এ ধরণের তৎপরতাকে কটাক্ষ করেছেন আন্তর্জাতিক পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ।গ্রেটা থুনবার্গ প্রেসিডেন্ট ট্রাম্পকে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখার পরামর্শ দিয়েছেন।

গত ডিসেম্বরে ‘টাইম’ পত্রিকা থুনবার্গকে পার্সন অফ দ্য ইয়ার মনোনীত করে। এরপর তাকে নিয়ে কথা তুলেছিলেন ট্রাম্প।এবার সুযোগ বুঝে ট্রাম্পকেও উত্তর দিলেন গ্রেটা থুনবার্গ।

ভোট গণনা বন্ধে ট্রাম্পের পুরনো একটি টুইটের ব্যঙ্গ করে থুনবার্গ লিখেছেন, ‘হাস্যকর। ট্রাম্পকে অবশ্যই তার রাগ নিয়ন্ত্রণ করতে হবে। তারপর বন্ধুদের সঙ্গে একটি ভাল পুরনো সিনেমা দেখতে যেতে হবে।

Share this news as a Photo Card

06 November 2020

রাগ নিয়ন্ত্রণে ট্রাম্পকে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখার পরামর্শ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে