করোনার কারণে ক্লাব থেকে ছিটকে গেলেন রিয়ালের হ্যাজার্ড ও কাসেমিরো

অনলাইন ডেস্ক ।।
করোনা ভাইরাসের কারণে ক্লাব থেকে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদের দুই সুপারস্টার এডেন হ্যাজার্ড-কাসেমিরো। সম্প্রতি চোট থেকে ফিরেছেন বেলজিয়ান ফরোয়ার্ড হ্যাজার্ড। এবার তাকে ছিটকে দিয়েছে করোনা ভাইরাস।
রবিবার (৮ নভেম্বর) ভ্যালেন্সিয়া ম্যাচের আগে হ্যাজার্ড ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর করোনা পজিটিভের খবর নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।
শুক্রবার সকালে পরীক্ষার পর হ্যাজার্ড ও কাসেমিরো বাদে বাকি করোনা টেস্টে নেগেটিভ হয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছে রিয়াল, ‘মূল দলের বাকি খেলোয়াড়, কোচিং স্টাফ আর যারা ক্লাবের সঙ্গে সরাসরি সম্পৃক্ত তাদের কারও করোনা ধরা পড়েনি।’
করোনার জন্য আপাতত ভ্যালেন্সিয়া ম্যাচেই দুজনকে পাওয়া হবে না রিয়ালের।
