নূরনগরে মুহাম্মদ সঃ এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
নূরনগরে মহানবী হজরত মুহাম্মদ সঃ এর ব্যঙ্গচিত্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইসলাম ও মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং ফ্রান্সের প্রেসিডেন্টের সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রতিবাদে আজ ৭ নভেম্বর সকাল ১০টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের সকল মসজিদ, মাদ্রাসা, দলমত নির্বিশেষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ফ্রান্সের সব ধরনের পন্য বয়কট সহ অনতিবিলম্বে ফ্রান্স সরকারকে ক্ষমা প্রার্থনা করতে বাধ্য করার দাবি জানানো হয়।
