চাটখিলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।
৭ নভেম্বর শনিবার বিকেলে উপজেলা বিএনপির কায্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নোয়াখালী জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও চাটখিল পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র মোস্তফা কামালের সভাপতিত্বে পৌরসভা যুবদলের আহবায়ক সুলতান বাবরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক দেওয়ান শামসুল আরেফিন শামিম উপজেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন টিপু ,উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির । পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন বাহার, পরকোট ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোবারক হোসেন পাপ্পু,সাহাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফিরোজ আলম বাবলু ।
উপজেলা ছাত্রদলের নেতা ইমাম হোসেন ইমন,শাহাদাৎ হোসেন মুরাদ চাটখিল কলেজ ছাত্রদলের সভাপতি মমিনুল ইসলাম মমিন পৌরসভা ছাত্রদলের নেতা গোলাম আজম তুহিন প্রমূখ।
