নিউমোনিয়ায় করনীয়

শেখ আল মামুন,সাতক্ষীরা ।।
নিউমোনিয়া একটি মারাত্মক অসুখ। নিউমোনিয়ায় সাধারণত শিশু ও বৃদ্ধদের বেশি হয়ে থাকে। পৃথিবীতে শিশুমৃত্যুর অন্যতম কারণ হল নিউমোনিয়া। বাংলাদেশেও শিশুমৃত্যুর প্রধান কারণ এ রোগটি। চিকিৎসার মাধ্যমে নিউমোনিয়া রোগ ভালো করা যায়। এছাড়াও কিছু নিয়ম মেনে চললে শিশুদের এই রোগ থেকে দূরে রাখতে পারবেন।
নিউমোনিয়া থেকে বাঁচতে কিছু করণীয় হলো :
* শিশুদের সঠিকভাবে যত্ন নিন। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন এবং প্রতিদিন সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার অভ্যাস করুন।
* শীতের সময় কুসুম গরম পানিতে শিশুকে গোসল করানোর চেষ্টা করুন।
* অসুস্থ ব্যক্তির কাছ থেকে শিশুকে দূরে রাখুন বিশেষ করে হাঁচি-কাশিতে আক্রান্ত ব্যক্তির সামনে শিশুদের যেতে দেবেন না।
* শীতে শিশুদের জন্য হালকা ও নরম গরম কাপড় ব্যবহার করুন।
* সুস্থ শিশুকে সর্দি-কাশি, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর কাছে যেতে দেবেন না।
* শিশুর সামনে হাঁচি-কাশি দেওয়ার সময় মুখে রুমাল বা কাপড় ব্যবহার করুন।
* সর্দি হলে নাক পরিষ্কার রাখার চেষ্টা করুন।
* নিয়মিত শিশুদের সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ান, ভিটামিন ‘এ’ ও ‘ডি’ সমৃদ্ধ খাবার খাওয়ানোর চেষ্টা করুন।
* যেকোনো ধোঁয়া যেমন মশার কয়েল ও সিগারেটের ধোঁয়া থেকে শিশুদের দূরে রাখুন।
* ইমিউন সিস্টেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
