ফুলবাড়ীতে মাস্ক না থাকায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

এহসান প্লুটো,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।।
দিনাজপুরের ফুলবাড়ীতে মাস্ক না পরায় ১৩টি দোকানদারকে ২৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 
বুধবার সকাল ১১টায় পৌরশহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ।
এসময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের নাজির মো. আতিউর রহমান, থানার এএসআই মোস্তফা কামালসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কেউ স্বাস্থ্যবিধি না মানলে আগামীতে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।