সান্তাহার পৌরসভা নির্বাচন নিয়ে বগুড়া পুলিশ সুপারের মতবিনিময়

আহসান হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার আসন্ন পৌর নির্বাচন নিয়ে বগুড়া জেলা পুলিশ সুপার উপজেলা আওয়ামীলীগ নের্তৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা করেছেন।

বুধবার(১১ নভেম্বর) বিকালে আদমদীঘি উপজেলা চত্বরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভু্ঞা। আসন্ন সান্তাহার পৌরসভা নির্বাচনে যাতে কোন প্রকার বিশৃংখলা সৃষ্টি না হয় সেদিকে দলমত নির্বিশেষে সকলকে ভূমিকা রাখতে হবে বলে তিঁনি জানান। আইন শৃংখলা বাহিনী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব সময় মাঠে থাকবে।

মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহবকারি পুলিশ সুপার কে,এইচ,এম এরশাদ, থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম মুন্টু, উপজেলা মহিলা আওয়ালীগের সভাপতি ও জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মনজু আরা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জাহিদ হাসান পিয়াল, আওয়ামীলীগ নেতা নাজিমুল হুদা খন্দকার, মিজানুর রহমান বাবু, রফিকুল ইসলাম, মিহির কুমার সরকার প্রমূখ।