ঘাটাইলের হত দরিদ্র কৃষক আফসারের স্বপ্নে দেখা বাস্তবে রুপদান

টাংগাইল জেলা প্রতিনিধি ।।
মোঃমোশারফ হোসেন (মুরাদ)ঘাটাইলের মাটি ও মানুষের প্রিয় মুখ টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ আতাউর রহমান খান এম.পি মহোদয়ের প্রনোদনায় বাইচাইল(উত্তর পাড়া) হত দরিদ্র কৃষক মোঃ আফছার আলী মাথা গোজার একটু ঠাই মেলেছে। মোঃ আফছার আলী জানান বর্তমান সরকার গরীব দুখীর সরকার । আমার মত দিনমুজুর খেটে খাওয়া মানুষের এমন একটি ঘর হবে যা স্বপ্নেও কল্পনা করা যায় না। আমি স্বপ্নে দেখছি না আসলে এটা বাস্তব? তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী দেশন্রেত্রী শেখ হাসিনা কে প্রানখুলে দোয়া ও আর্শিবাদ জানান।আমি এই প্রতিদান
কোন দিন ভূলবনা। আফসার আলীর ঐ ভূমি ছারা আর কোন জায়গা জমি নাই।দিন আনে দিন খায়,পরিবারের মাঝে ফিরে এসেছে একচিলতে শান্তি।সবশেষে আলহাজ আতাউর রহমান খান এম.পি মহোদয়কে লাল গোলাপের রক্তিম সেলুট ও বর্তমান সরকারের দীর্ঘায়ু কামনা করেন।
