মাদারীপুর জেলা পুলিশের প্রত্যেক সদস্য শপথ গ্রহণ করলেন আজীবন রক্তদাতা হিসেবে

শেখ আল মামুন ।।
রক্ত দিয়ে কাউকে বাচানো একটি মহৎ কাজ। মুমূর্ষ কালীন সময়ে ও জরুরী প্রয়োজনে অসুস্থ, আহত, গুরুতর আহত পুলিশ সদস্য, পুলিশ সদস্যদের আত্মীয়-স্বজন ও সাধারন মানুষের প্রাণ রক্ষার জন্য পুলিশ সদস্যরা স্বেচ্ছায় রক্ত দান করে মহৎ কর্মটি করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় মাদারীপুর জেলা পুলিশ করোনাকালীন সময়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে মাদারীপুর জেলা পুলিশ ব্লাড ব্যাংক কার্যক্রম শুরু করে। মাদারীপুর জেলা পুলিশের করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা করোনা রোগীদের বাচানোর জন্য প্লাজমাও দান করে।
মাদারীপুর জেলা “পুলিশ ব্লাড ব্যাংক” এর উদ্বোধন করেন জনাব হাবিবুর রহমান, ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ ব্লাড ব্যাংক” এ পুলিশ সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করে এবং আজীবন রক্তদানের শপথ করে ।
মাদারীপুরে প্রত্যেক পুলিশ সদস্য প্রতি চার মাস পর পর স্বেচ্ছায় রক্তদান করবে। সংগৃহীত রক্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকার পুলিশ ব্লাড ব্যাংক” এর মাধ্যমে সংরক্ষন করা হবে। “পুলিশ ব্লাড ব্যাংক” এর মাধ্যমে উপকৃত হবে পুলিশ সদস্য, পুলিশ সদস্যের পরিবারবর্গ ও সাধারন মানুষ।
