হিলিতে রেলওয়ে কর্মচারীদের ইন-হাউজ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

শাহিনুর আলম শাহিন,হিলি( দিনাজপুর) প্রতিনিধি ।।

দিনাজপুরের হিলিতে রেলওয়ের ওয়েম্যান, কি-ম্যান,গেট কিপার,মেটগণের ট্র্যাকে রক্ষণাবেক্ষন ও সেফটি রুলস বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল এসএসইওয়ে এর আয়োজনে হিলি কার্যালয় চত্ত্বরে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মোঃ মাসউদুর রহমান।
এ সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসদুল হক,বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহিমসহ রেলওয়ে পশ্চিমাঞ্চলের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

16 November 2020

হিলিতে রেলওয়ে কর্মচারীদের ইন-হাউজ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে