ইয়ুথ বাংলা অ্যাওয়ার্ড পেল সেন্ট্রাল বয়েজ অব রাউজান

এম.জামশেদুল আলম। রাউজান(চট্রগ্রাম) প্রতিনিধি।

এই বছর করোনা কালীন দ্রুত সেবাদানের ক্ষেত্রে পুরুষ্কার পান রাউজান উপজেলার সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী’র জ্যোষ্ট সন্তান ফারাজ করিম চৌধুরী’র হাতে গড়া সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান।

মঙ্গলবার (১৭ই নভেম্বর) রাত ৮ টায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রধান অতিথি  হিসেবে কনফারেন্স ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।তিনি বিজয়ী সংগঠনের নাম ঘোষণা করে, সকল সংগঠনকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন,শেখ মুজিবর রহমানের যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে কাজ করার জন্য সব সংগঠনকে তাদের কাজের ধারাবাহিতা বজায় রাখার অহ্ববান করেন।

২০১৫ সালে কিছু উদ্যোমি, সাহসিক, মেধাবী তরুণদের নিয়ে গড়ে তুলা হয় এই সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান।শুরু থেকে শিক্ষাকে ভিত্তি করে কাজ করে চলেছেন এই সংগঠন। শুরু থেকে ভালো কাজ করে আসলেও রাউজানের বাইরে তেমন জনপ্রিয়তা পাইনি এই সংগঠন। কিন্তু ২০২০ সালে এসে করোনা কালীন সময়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত গড়েন এই সংগঠন যার ফলশ্রুতিতে এই ইয়ুথ বাংলা অ্যাওয়ার্ড এনে দেয়।

করোনা কালীন সময়ে এই বছর রমজানে চট্রগ্রামের স্বাস্থ্যকর্মীদের সারামাস প্রায় ৬৫হাজারেও অধিক মানুষের খাবার দিয়েছেন।রাউজানের সব জায়গায় ত্রান বিতরণ করেছেন।রাউজানের করোনার হাত থেকে রক্ষার জন্য রাউজানে গড়ে তুলেছেন ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার।করোনা আক্রান্ত মূত ব্যাক্তির কাফন-দাফনের ব্যাবস্থা ও করছেনে এই সংগঠন।করোনা কালীন এই সংগঠন যে মানবিক দৃষ্টান্ত রেখেছেন তা অন্য সব সংগঠনের রোল মডেলিং বটে।

Share this news as a Photo Card

18 November 2020

ইয়ুথ বাংলা অ্যাওয়ার্ড পেল সেন্ট্রাল বয়েজ অব রাউজান

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে