কমলনগরে যৌতুকের টাকার জন্য গৃহবধূর উপর নির্যাতন

শাকিল মাহমুদ,কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি ।।
লক্ষীপুরের কমলনগরে  চর কাদিরা চর ঠিকা গ্রামের  রুমি আক্তার (২৫) নামে এক মহিলাকে তার স্বামী সাদ্দাম হোসেন (২৮) যৌতুকের ৫০,০০০ টাকার  চাপ সৃষ্টি করে বউয়ের উপর মারধরের ঘটনা ঘটেছে।
(১৫ নভেম্বর) রবিবারে চর কাদিরা চর ঠিকা গ্রামের ভূলুয়া নদীর পাশে সেলিম তালতলীর বাড়িতে  এ ঘটনা ঘটে।
স্হানীয় সুত্রে জানা যায়, যৌতুকের টাকার জন্য  বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে স্বামী সাদ্দাম হোসেন,বিভিন্ন সময় বউয়ের উপর নির্যাতন করে,কয়েক দাপে মারধর করে বউকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়,পাঠানোর দশদিনের মাথায় স্বামী অারেক টা বিয়ে করে।
ভূক্তভোগী মহিলা বলেন,আমাকে বিভিন্ন সময় মারধর করতো,টাকার জন্য বিভিন্ন সময় হুমকি দিতো,কয়েক দিন যাবত আমাকে টাকার জন্য বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে। আমি টাকা না দিতে পারাতে অামার উপর অনেক নির্যাতন করেছে।এলাকার বিভিন্ন মহলের মানুষদেরকে ও জানানো হয়েছে কিন্তু কেউ আমলে নিচ্ছে না।