মোংলায় কৃষি বিষয়ক ‘জলবায়ু সহনশীল জীবিকার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় কৃষি বিষয়ক ‘জলবায়ু সহনশীল জীবিকার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৭নভেম্বর) সকালে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের জয়খাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজনের করে ‘লজিক’ প্রকল্প (লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ)।

প্রশিক্ষণে অংশ নেয় জলবায়ু ঝুঁকিতে বিপদাপন্ন খানাসমূহের নারীরা। প্রশিক্ষণে অংশ নেয়া এ সকল নারীরা লজিক প্রকল্পের সদস্যা। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ কুমার বালা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মল্লিক সেলিম আহমেদ, স্থানীয় ইউপি মেম্বর হরিবর বৈরাগী  ও লজিক প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার ফেক্সিলেটর কিশোর মন্ডল এবং দীপা মন্ডল।