করোনায় মারা গেলেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরজ্জামান

ডেস্ক রিপোর্ট ।।

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক খন্দকার মুনীরুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার(২৪ নভেম্বর) সকাল ৭ টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।তার স্ত্রী ডা. রুকাইয়া খাতুন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

করোনা পজেটিভ হয়ে গত ৩১ অক্টোবর রাতে তিনি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত দুই সপ্তাহ ধরে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। ৪/৫ দিন আগে আইসিইউ থেকে তাকে কেবিনে দেওয়া হয়।

মুনীরুজ্জমান ১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন।

Share this news as a Photo Card

24 November 2020

করোনায় মারা গেলেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরজ্জামান

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে