সাতক্ষীরায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
আজ বৃহস্প্রতিবার(২৬ নভেম্বর) সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল মহোদয় এঁর নির্দেশে আশাশুনি উপজেলার বড়দল এলাকায় অবস্থিত মেসার্স এ কে এস ও মেসার্স এ এস এস ব্রিকস ফিল্ড স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত ব্রিক ফিল্ড গুলির মালিকগণ জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স গ্রহণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে বছরের পর বছর ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। বার বার সতর্ক করার পরেও তিনি লাইসেন্স গ্রহণ করেন নাই। উক্ত ভাটা দুটির অবস্থান পরিবেশ অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী উপযুক্ত নয়।
এছাড়া মেসার্স এ কে এস ব্রিক ফিল্ডের মালিক সরকারি খাস জমি দখল করে ভাটা সম্প্রসারণ করে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। ইত্যাদি বহুবিধ অনিয়মের কারণে উক্ত ইট ভাটা দুটি ভেঙে দেওয়া হয় এবং লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত ইট পোড়ানো কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
