হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় পথচারীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

শাহিনুর আলম শাহিন,হিলি( দিনাজপুর) প্রতিনিধি ।।
দিনাজপুরের হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় পথচারীসহ ৮ জনকে ১ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার(২৬ নভেম্বর) বিকেলে উপজেলার খাট্টাউচনা ও ছাতনী চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিট্রেস্ট মোহাম্মদ নুর-এ আলম এই জরিমানা করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিট্রেস্ট মোহাম্মদ নুর-এ আলম বলেন,দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে।তাই জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে আজকের এই অভিযান।অভিযানে মাস্ক ব্যবহার না করায় কয়েকজন পথচারীকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহৃত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
