লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি আবদুল জলিল

নিজস্ব প্রতিবেদক  ।।

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তার পুরস্কার পেলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল জলিল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ক্রেষ্ট ও সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম সেবা।মাদক, অস্ত্র উদ্ধার ,ওয়ারেন্ট তামিল, সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার ও কিশোর ‘গ্যাং’ রোধ ও ভিট পুলিশিং সভার মাধ্যমে বিভিন্ন বিষয়ে সচেতন করাসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত করা হয়েছে।

এ সময় লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ‍রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পিনা রাণী প্রামাণিক, আর আই পুলিশ লাইন্স মোঃ নুরুল ইসলাম, আরও-১সহ সকল থানার অফিসার ইনচার্জ ছাড়াও পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

27 November 2020

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি আবদুল জলিল

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে