চাঁদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চাঁদপুর সংবাদদাতা ।।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামের শাখাওয়াত (২) ও বাকিলা খলাপাড়ার ফয়সাল (৪) পুকুরের পানিতে ডুবে  মারা গেছে দুই শিশু।

শুক্রবার(২৭ নভেম্বর) পৃথক ঘটনায় দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকেরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

উপজেলার সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের মো. সেলিম মিয়ার শিশু পুত্র শাখাওয়াত। অপরজন বাকিলা ইউনিয়নের খলাপাড়া খাঁন বাড়ির আবুল কালাম খাঁর ছেলে ফয়সাল।

পারিবারিক সূত্রে জানা গেছে, তারা খেলতে গিয়ে পানিতে ডুবে যায়।

Share this news as a Photo Card

28 November 2020

চাঁদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে