লালমনিরহাটে মানবিক বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্দোগে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।

মানবিক ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্দোগে, লালমনিরহাটের ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন হল আজ। কম্বল বিতরন কালে ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আদম তমিজী হক উপস্থিত ছিলেন।

রবিবার(২৯ নভেম্বর) দুপুর ৩’৩০মিনিট লালমনিরহাট পৌরসভা চত্বরে, সামাজিক সংগঠন মানবিক বাংলাদেশ ফাউন্ডেশন লালমনিরহাট জেলা শাখার উদ্দোগে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর আহমেদ,জেলা আওয়ামি লীগ এর সহ-সভাপতি সিরাজুল হক,যুগ্ন-সম্পাদক গোলাম মোস্তফা স্বপন,লালমনিরহাট সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,সমাজ সেবক রেজাউল করিম স্বপন,মানবিক বাংলাদেশ ফাউন্ডেশনের লালমনিরহাট জেলা শাখার সভাপতি প্রভাষক শফিকুল ইসলাম,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম হীরা ও অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য মানবিক বাংলাদেশ ফাউন্ডেশন গত বন্যা ও করোনা কালীন সময়ে লালমনিরহাট জেলার, সদর উপজেলার বিভিন্ন এলাকায় ও আদিতমারি উপজেলার বিভিন্ন এলাকায় ত্রান বিতরন কার্যক্রম পরিচালনা করেন।

Share this news as a Photo Card

29 November 2020

লালমনিরহাটে মানবিক বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্দোগে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে