সাতক্ষীরায় সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” সাতক্ষীরায় সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।
“মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান সংক্রান্ত” সমন্বয় সভা আজ রবিবার( ২৯ নভেম্বর) সাতক্ষীরা সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে উক্ত সমন্বয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী অফিসারগণ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সঠিক সময়ের মধ্যে এবং সঠিকভাবে বাস্তবায়ন করতে জেলা প্রশাসক মহোদয় সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।
সভা শেষে জেলা প্রশাসক মহোদয় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে “আমার মাস্ক, আমার সুরক্ষা” বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারগণের হাতে মাস্ক তুলে দেন।