হিলিতে পাথর বোঝাই ট্রাক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ছিনতাইকারি আটক

শাহিনুর আলম শাহিন,হিলি( দিনাজপুর)হিলি প্রতিনিধি ।।

দিনাজপুরের হিলিতে পাথর বোঝাই ট্রাক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করলেন এলাকাবাসী।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান , মঙ্গলবার রাত ১১ টার দিকে হাকিমপুর পৌরসভাধীন থানা মোড় সংলগ্ন মোছাঃ বিলকিছ ট্রাক পার্কিংয়ের ভিতরে রাখা ( ঢাকা মেট্রো – ট- ২২৩৬৭৮ ) পাথর বোঝাই ট্রাক চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ছাতনী চারমাথা মোড়ে স্থানীয় লোকজন টের পেয়ে ছিনতাইকারি সুজন হোসেন (৩২) কে আটক করে।

পরে এলাকাবাসী হাকিমপুর থানার ওসিকে বিষয়টি জানালে ছাতনী চারমাথা থেকে ট্রাকসহ ছিনতাইকারিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃত সুজন হোসেন পাবনা জেলার ইশ্বরদী থানার আটঘরিয়া গ্রামের মোঃ লোকমান হোসেনের ছেলে।

Share this news as a Photo Card

02 December 2020

হিলিতে পাথর বোঝাই ট্রাক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ছিনতাইকারি আটক

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে