বসানো হলো পদ্মা সেতুর ৪০তম স্প্যান, ৬ কিলোমিটার দৃশ্যমান

অনলাইন ডেস্ক ।।
পদ্মা সেতুর ৪০ তম স্প্যান বসানোর কাজ সম্পন্ন হলো। ৩৯ তম স্প্যান বসানোর সাতদিনের মাথায় এই স্প্যান বসানো হলো।
শুক্রবার(৪ ডিসেম্বর) সকালে সেতুর মুন্সীগঞ্জের মাওয়া অংশে মাঝ নদীতে ১১ ও ১২ নং পিলারে ৪০তম স্প্যানটি বাসানো হলো। এর মধ্য দিয়ে সেতুর ছয় কিলোমিটার দৃশ্যমান হলো।
এর আগে, গত ২৭ নভেম্বর (শুক্রবার) সেতুর ৩৯তম স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়। ৪০তম স্প্যানের পর বাকি থাকবে আর মাত্র একটি স্প্যান। ১২ ও ১৩ নম্বর পিয়ারে সর্বশেষ ৪১তম স্প্যান ‘২-এফ’ বসানোর পরিকল্পনা রয়েছে প্রকৌশলীদের। পাশাপাশি স্প্যান বাসানো ছাড়াও অন্যান্য কাজও এগিয়ে চলেছে। এর মধ্যে সেতুতে ১৮ শতাধিক রেলওয়ে ও ১২ শতাধিক রোড ওয়েস্ল্যাব বসানো হয়েছে।
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হয় স্প্যানগুলো।পদ্মা সেতুর নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
