বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে দুমকিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো.সুমন মৃধা, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৬ ডিসেম্বর ) বিকাল সারে ৪টায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান আকন সেলিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের (সভাপতি) আবুল কালাম আজাদসহ যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বিএনপি জামায়াতসহ পাকিস্তানী দোসররা। জাতির জনকের প্রতি কোন প্রকার অসম্মান করা হলে কাউকেই ছাড় দেয়া হবেনা বলে হুঁশিয়ার করেছেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
