দেবহাটা পারুলিয়া ইউনিয়ন পরিষদে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
রবিবার(৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলা পারুলিয়া ইউনিয়ন পরিষদ হতে অসহায়, গরিব, শীতার্তদের মাঝে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার (কম্বল) বিতরণ করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হামিদা বেগম, ইউপি সচিব আব্দুল হাকিম, দফাদার মোঃ নুরুল ইসলাম প্রমুখ।
