সেন্ট্রাল বয়েজ অব রাউজানকে উষ্ণ সংবর্ধনা জানায় রাউজানের সকল সামাজিক সংগঠন

এম.জামশেদুল আলম,রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি ।।

গতকাল (৬ই ডিসেম্বর) রবিবার বিকাল ৪টায় রাউজানের সকল সামাজিক সংগঠনের অভিভাবক সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান কর্তৃক আয়োজন করা হয় সেন্ট্রাল বয়েজ অব রাউজানকে সংবর্ধনা অনুষ্টান।

গত ১৭ই নভেম্বর জয় বাংলা ইয়ুথ জাতীয় এওয়ার্ডে ভূষিত করা হয় রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এর জ্যোষ্ট সন্তান ফারাজ করিম চৌধুরী’র নিজ হাতে প্রতিষ্টিত সংগঠন ও মেধা মনণের সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান।এক ভার্চুয়াল কনফারেন্সে এই এই পুরস্কার ঘোষণা করেন বাংলাদেশ প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা  জনাব সজীব ওয়াজেদ জয়।

এই জাতীয় পুরস্কার অর্জন করায় এই সংগঠন সংবর্ধনার জোয়ারে ভাসছে।এরি ধারাবাহিতায় সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান তাদের তালিকাভূক্ত সকল সংগঠনকে নিয়ে সেন্ট্রাল বয়েজকে সংবর্ধিত করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন রাউজানের সকল সংগঠনের সম্পাদক ও সদস্যবৃন্দ এবং উপজেলার আরো গন্নমান্য ব্যাক্তিগন।