গাজরের উপকারিতা

শেখ আল মামুন,সাতক্ষীরা ।।
সুস্বাদু ও পুষ্টিকর শীতকালীন শাক সবজির মধ্যে অন্যতম পুষ্টিকর সবজি গাজর যা ভিটামিন ও মিনারেলে ভরপুর যেমন- থায়ামিন, নিয়াসিন, ভিটামিন বি৬, ফলেইট, ম্যাংগানিজ, ফাইবার, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে ও পটাশিয়াম।
কিছু উপকারিতা দেখে নেয়া যাকঃ
# চোখ ও লিভারের সুরক্ষায় গাজর
গাজর ভিটামিন এ তে সমৃদ্ধ যা ভিটামিন এ চোখের সুরক্ষায় কাজ করে। এছাড়াও রাতকানা রোগ থেকে আমাদের দূরে রাখে। গাজর একটি ডেটক্স খাদ্য হিসেবে পরিচিত যা লিভারকে পরিস্কার করে ও লিভারের মেদ দূর করে।
# দাঁতের সুরক্ষায় গাজর
গাজর খেলে দাঁতে জমে থাকা প্লাক দূর হয় ও খাওয়ার সময় আমাদের মুখের ভেতরে ‘সিলভা’ নামক কেমিক্যাল এর নিঃসরণ ঘটে যা দাঁতের ক্ষয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়া ধ্বংস করে। প্রতিদিন একটি করে গাজর খেলে মাড়ি ও দাঁতের সমস্যা দূর হয়।
# ক্যান্সার প্রতিরোধে
গাজরে আছে দুটি ক্যান্সার প্রতিরোধী যৌগ, যারা দেহে ক্যান্সার কোষ কে বাড়তে দেয় না। গবেষকদের মতে যারা নিয়মিত গাজর খান তাদের প্রায় ৭০% মানুষ ক্যান্সারে আক্রান্ত হওয়ার হাত থেকে বেঁচে যান।
# বয়সের ছাপ দূরীকরণে
গাজরে বিদ্যমান বিটা ক্যারোটিন খুব ভালো একটি “অ্যান্টি এইজিং” উপাদান যা মুখের বয়সজনিত দাগ ও রিঙ্কেল দূর করে।
