লালমনিরহাটে কমিউনিস্ট পার্টির সাম্প্রদায়িক ও মৌলবাদ বিরোধী দিবসের কর্মসূচী পালন

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
সাম্প্রদায়িক ও মৌলবাদ বিরোধী দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা কমিউনিস্ট পার্টি মানব বন্ধন কর্মসূচী পালন করে।
শনিবার( ১২ ডিসেম্বর) স্থানীয় মিশন চত্বরে,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, জেলা কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা শাখার উদ্দোগে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।
উক্ত সমাবেশে সাম্প্রদায়িক ও মৌলবাদী বিরোধী বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড অ্যাডঃ ময়েজুল ইসলাম ময়েজ, সাধারন সম্পাদক অ্যাডঃ রফিকুল ইসলাম অপু, যুগ্ন -সম্পাদক কমরেড নিরঞ্জন কুমার সিংহ,কৃষক নেতা অ্যাডঃ মধুসূদন রায়,জেলা ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক বদিউজ্জামান সোহাগ,সহ জেলা কমিটির নেতৃবৃন্দ।
সমাবেশে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডঃময়েজুল ইসলাম ময়েজ বক্তৃতায় বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ধর্ম ব্যাবসায়ীদের আবির্ভাব হয়েছে,এরা ইসলাম ধর্ম কে হাতিয়ার হিসেবে ব্যাবহার করে রাষ্ট্র ক্ষমতায় যেত চায়, অথচ এই ধর্মান্ধ গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধান স্বীকার করে না,অবিলম্বে দেশে ধর্ম ভিত্তিক রাজনিতী নিষিদ্ধ করতে হবে বলে দাবী করেন।
জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক অ্যাডঃরফিকুল ইসলাম অপু বলেন, দেশ পরিচালনায় মুক্তিযুদ্ধের চেতনার পুর্ন্য বাস্তবায়ন করতে ৭২ এর সংবিধান পুরোপুরি বাস্তবায়নের দাবী রাখেন।
