সু্ন্দরবনে নিষিদ্ধ ঘোষিত এলাকায় মাছ ধরার অভিযোগে ৪ জেলে আটক

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

সুন্দরবনের নিষিদ্ধ ঘোষিত এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছ।

জানা যায়, শনিবার বিকেলে পশ্চিম সুন্দরবনের পুষ্পকাটি অভয়ারণ্য এলাকা থেকে মাছ ধরা অবস্থায় তাদেরকে আটক করে বনকর্মীরা

আটককৃতরা হল-সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের লেয়াকাত সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৩০), ফজলু গাজী (৫৫), করিম গাজীর ছেলে জামাল উদ্দিন খোকন (৩৬) ও রুহুল আমিন কয়ালের ছেলে আশরাফুল হোসেন(২০)।

সুন্দরবনের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, বন আইনে মামলা দিয়ে আটক জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

14 December 2020

সু্ন্দরবনে নিষিদ্ধ ঘোষিত এলাকায় মাছ ধরার অভিযোগে ৪ জেলে আটক

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে