হিলিতে মরহুম মুরাদ স্মৃতি মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শাহিনুর আলম শাহিন,হিলি, (দিনাজপুর) প্রতিনিধি ।।
মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে দুরে রাখতে ক্রিড়াই ক্রিড়াই বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে মরহুম মুরাদ স্মৃতি মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
হিলি হাকিমপুর পৌরসভার আয়োজনে বুধবার(১৬ ডিসেম্বর) সকালে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন ব্যাট চালিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন।
ফাইনাল খেলায় অংশগ্রহন করেন মাঠপাড়ার লালমাটিয়া একাদশ ও ডাঙ্গাপাড়া শাপলা ক্লাব। এতে টসজিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারীত ১৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান করে ডাঙ্গাপাড়া শাপলা ক্লাব । মাঠপাড়া লালমাটিয়া ক্লাব ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করে জয়লাভ করেন। হাকিমপুর পৌরসভার মোট ২২টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহন করে।
এসময় সেখানে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,মরহুম মুরাদের বড় ভাই ও প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান পারুন নাহার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন,সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন প্রতাপ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
