মহান বিজয় দিবসে দুমকিতে অসুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মো.সুমন মৃধা, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে মহান বিজয় দিবস উপলক্ষে অসুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়।

গতকাল বুধবার (১৬ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে সরকারি  স্বাস্থ্যবিধি মেনে সীমিত আয়োজনে অসুস্থ ও চলাচলে অক্ষম মুক্তিযোদ্ধাদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ  করা হয়।

এর আগে ৩১বার তোপধ্বনি দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা করে উপজেলা প্রশাসন এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতিশ্রদ্ধা নিবেদন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. হারুন অর রশীদ হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ আবদুল্লাহ সাদীদ, সহকারি কমিশনার (ভূমি) আল-ইমরান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মতুর্জা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।