মহান বিজয় দিবস উপলক্ষে চররুহিতা আলোচনা সভা ও বিজয় মিছিল

মুজাহিদুল ইসলাম :

লক্ষ্মীপুর জেলা সদর ৪ নং চররুহিতা ইউনিয়ন শাখার ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে (১৬ ডিসেম্বর) বুধবার বিকেলে আলোচনা সভা ও বিজয় মিছিলের আয়োজন করেন।

৪ নং চররুহিতা ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের পাটোয়ারী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও ৪ নং চররুহিতা ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা কৃষক লীগের ১ম যুগ্ন আহবায়ক ও ৭নং ওয়ার্ড (সম্ভাব্য মেম্বার প্রার্থী ) মামুন হোসেন পাটোয়ারী, সদর থানা কৃষকলীগ যুগ্ন আহবায়ক মুস্তাফিজুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমান।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আজাদ হোসেন, আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, মাসুদ, আতাউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে হুমায়ুন কবির পাটোয়ারী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক গৌরবগাঁথা দিন ১৬ ডিসেম্বর। বাঙালির নিজস্ব জাতিসত্ত্বার উন্মেষের দিন। এদিনেই মহান স্বাধীনতাযুদ্ধে বিজয় সূচিত হয়। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। মহান বিজয় দিবসের এই শুভক্ষণে আমার প্রাণপ্রিয় চররুহিতা বাসি সহ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

হুমায়ুন কবির পাটোয়ারী বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। তবে তা একদিনে অর্জিত হয়নি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুর আহ্বানে ও নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় চুড়ান্ত বিজয়। আমি আজ বিনম্র চিত্তে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর অপরিসীম ত্যাগ ও আপোষহীন নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বিনম্র শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের প্রতি। নানা চড়াই-উৎরায় পেরিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। ভিশন-২০২১ ও ২০৪১ বাস্তবায়নে নিরসলভাবে পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ঐতিহাসিক বিজয় দিবসে আমি বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।