গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো

অনলাইন ডেস্ক ।।

২০২০ সালের ‘গোল্ডেন ফুট’ পুরস্কার ঝুলিতে পুরলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।আর প্রথম পর্তুগিজ খেলোয়াড় হিসেবে এই পুরস্কার পেলেন রোনালদো।

গতকাল রবিবার(২০ ডিসেম্বর) দিবাগত রাতে ২০২০ সালের ‘গোল্ডেন ফুট’ পুরস্কারের ট্রফি হাতে পেয়েছেন রোনালদো। সুখবরটি ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন। গত ১ ডিসেম্বর এই পুরস্কার জেতা নিশ্চিত হয়েছিল তার।

ইনস্টাগ্রাম পোস্টে রোনালদো লিখেছেন, ‘গোল্ডেন বুট পুরস্কার জিতেছি। মোনাকোর চ্যাম্পিয়ন প্রোমেনেদে ফুটবলের সর্বকালের সেরাদের সঙ্গে অমর হতে পেরে সম্মানিত বোধ করছি আমি। আমাকে ভোট দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের জানাই আন্তরিক ধন্যবাদ।’

জানা যায়, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস ক্লাব’ নামে একটি সংগঠন মূলত ২৮ বছর ঊর্ধ্ব সফল ফুটবলারদের এই পুরস্কার প্রদান করে। এই নিয়ে ১৮তম বারের মতো এই পুরস্কার প্রদান করা হয়েছে।

ভোটাভুটির ফাইনাল পর্বে রোনালদোর প্রতিদ্বন্দ্বী ছিলেন লিওনেল মেসি, সদ্য ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জয়ী রবার্ট লেভান্ডভস্কি, জর্জিও চিয়েল্লিনি, নেইমার, সার্জিও রামোস, সার্জিও আগুয়েরো, জেরার্ড পিকে, মোহামেদ সালাহ এবং আর্তুরো ভিদাল।

Share this news as a Photo Card

21 December 2020

গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে