চালকবিহীন হেলিকপ্টার বানালো তুরস্ক

অনলাইন ডেস্ক ।।
এবার চালকবিহীন হেলিকপ্টার বানালো তুরস্ক। যা সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার করা সম্ভব। মনুষ্যবিহীন ড্রোন তৈরিতে ব্যাপক সাফল্যের পরই এমন হেলিকপ্তার বানাতে সক্ষম হয়েছে আঙ্কারা। তুর্কি বার্তা সংস্থা ইয়েনি সাফাক ও আনাদলু এজেন্সি এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন এই হেলিকপ্টার বেশ সময় ধরে সময় উড়তে ও অনেক দূরে যেতে সক্ষম। সেইসঙ্গে ১৬০ কেজি ওজনের জিনিস বহন করতে পারবে এটি।
টিটরা টেকনোলজির প্রধান নির্বাহী সেলমান ডোনমেজ বলেন, এই প্রযুক্তির মূল উদ্দেশ্য যন্ত্রাংশের মানব সর্ম্পৃক্ততা হ্রাস করা। বেলারুশের একটি প্রযুক্তি ফার্মের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।
ডোনমেজ জানান, হেলিকপ্টারটি ৮৫০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে যেতে পারবে ১৬০ কেজি ওজনের জিনিস নিয়ে। আর এটি ৪ হাজার ৫৭২ মিটার উচ্চতায় উড়তে সক্ষম।
ডোনমেজ জানান, বিভিন্ন দুর্যোগের সময় জরুরি রসদ সরবরাহ ও যোগাযোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে। সেইসঙ্গে সামরিক উদ্দেশ্যে যেমন- গোলাবারুদ সরবরাহ এবং সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রেও কাজে লাগবে।
