নিজের চেয়ে ১২ বছরের ছোট প্রেমিককে বিয়ে !

বিনোদন ডেস্ক ।।

নানা আলোচনা-সমালোচনা পেছনে ফেলে নিজের চেয়ে ১২ বছরের ছোট জায়েদ দরবারের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন ‘বিগ বস’ অভিনেত্রী ও মডেল গওহর খান।

জানাগেছে,তাদের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাক বিয়ের অনুষ্ঠান চিসকার ছবি আপলোড করেছেন তারা। গায়ে হলুদের মতো এই অনুষ্ঠানে হলুদ এবং গোলাপের কম্বিনেশনে পোশাক পরতে দেখা গেছে পাত্র-পাত্রীকে।

গওহর খান পরেছিলেন গোলাপি ও হলুদের মিশেলে একটি ভারি লেহেঙ্গা। সঙ্গে ছিল মানানসই টিকলি। জায়েদ পরেছিলেন হলুদ রঙের একটি কুর্তা ও পায়জামা। ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।