মোগলহাটে টি টুয়েন্টি ক্রিকেট ফাইনাল খেলায় পুরস্কার বিতরন করলেন চেয়ারম্যান সুজন

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সীমান্তে, টি টুয়েন্টি নাইট ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করলেন সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।
বুধবার ২৩ ডিসেম্বর রাত ০৮ঘটিকায় সদর উপজেলার মোগলহাট সীমান্তের বাউকচাটারী এলাকায়, সীমান্ত যুব সংঘ আয়োজিত টি টুয়েন্টি নাইট ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সীমান্ত সংলগ্ন যুব সমাজ কে মাদক থেকে দূরে রাখতে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়।ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন মোগলহাট ইউনিয়ন আওয়ামি লীগ সভাপতি গোলাম ফারুখ,বাংলাদেশ আওয়ামী তরুনলীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান।
