অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে যাচ্ছে চীন

অনলাইন ডেস্ক ।।

যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে ২০২৮ সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে চীন।

শনিবার(২৫ ডিসেম্বর) এমনটি জানিয়েছে যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোনোমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)।

এছাড়া সিইবিআর তাদের রিপোর্টে আরো জানায়, চীন ২০২৩ সাল নাগাদ উচ্চ-আয়ের অর্থনীতিতে পরিণত হতে পারে।

সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিলে দেখা যায়, ২০৩০ সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে শীর্ষে থাকছে চীন। তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় স্থানে ভারত।