পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

অনলাইন ডেস্ক ।।

পাকিস্তানের উত্তরাঞ্চলে দেশটির সামরিক এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত চার সেনা নিহত হয়েছেন।

পাক সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে,শনিবার(২৬ ডিসেম্বর) গিলগিট বালটিস্তান পার্বত্য অঞ্চলের মিনিমার্গ এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে ওই দুর্ঘটনা ঘটে।

দেশটির সেনা সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন পাইলট– মেজর হুসেইন ও তার কো-পাইলট মেজর আয়াজ হোসেন ছাড়াও নায়েক ইনজামাম এবং মোহাম্মদ ফারুক নামে দুই সেনাসদস্য আছেন।-ডন, খালিজ টাইমস,আনাদোলুর