কমলো বিদেশগামীদের করোনা পরীক্ষার ফি

অনলাইন ডেস্ক ।।

বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি কমানো হয়েছে। এখন থেকে বিদেশগামী কর্মীরা ৩০০ টাকায় করোনা পরীক্ষা করতে পারবেন।

সোমবার (২৮ ডিসেম্বর) বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি ৩০০ টাকা পুন:নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। তবে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানে বিএমইটি প্রদত্ত স্মার্টকার্ড বাহকরা এই সুবিধা পাবেন।

স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য নমুনা পরীক্ষার ইউজার ফি ১,৫০০ টাকার পরিবর্তে শুধুমাত্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মার্টকার্ডধারী বিদেশগামী কর্মীদের জন্য ৩০০ টাকা পুন:নির্ধারণ করা হলো।

এর আগে বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি কমানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ফি ৩০০ টাকা পুন:নির্ধারণ করায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী ইমরান আহমদ।

Share this news as a Photo Card

29 December 2020

কমলো বিদেশগামীদের করোনা পরীক্ষার ফি

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে