গণতন্ত্রের বিজয় উপলক্ষে লালমনিরহাটে আওয়ামী লীগের বিজয় মিছিল

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।

গনতন্ত্রের বিজয় উপলক্ষে লালমনিরহাট জেলা আওয়ামি লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিজয় মিছিল অনুষ্ঠিত হল।

বুধবার ৩০ডিসেম্বর বিকাল চারটায় লালমনিরহাট জেলা আওয়ামি লীগ কার্যালয় থেকে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে একটি মিছিল বের হয়।মিছিলে জেলা আওয়ামী লীগ,কৃষক লীগ,শ্রমিক লীগ,যুবলীগ,সেচ্ছা সেবক লীগ,মহিলা আওয়ামী লীগ,তরুনলীগ,ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতা কর্মী, উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান সুজন সহ, পৌর মেয়র প্রার্থী রেজাউল করিম স্বপন,রিয়াজুল ইসলাম রিন্টুর সমর্থক বৃন্দ এই মিছিলে অংশগ্রহণ করে।মিছিলটি জেলা আওয়ামি লীগ কার্যালয় থেকে বের হয়ে শহড়ের মিশন মোড় চত্বরে অবস্থান নেয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামি লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন,পৌর আওয়ামি লীগ সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সহ অন্যান্য   নেতৃবৃন্দ।মিছিলটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।