ইরানের হুমকি দমাতে পারস্য উপসাগরে রণতরী রেখেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক ।।
সাম্প্রতিক প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের প্রতিশোধ নেওয়ার হুমকি দমিয়ে রাখতে পারস্য উপসাগরে রণতরী রেখে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন বার্তা জানিয়েছে পেন্টাগন।
পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক হুমকির কারণে মার্কিন রণতরী ইউএসএস নিমিটজ তার আগের অবস্থানে থাকছে। গত বছরের নভেম্বর থেকে পারস্য উপসাগরে টহল দিয়ে আসছে ইউএসএস নিমিটজ।
তবে মিলারের দেওয়া নতুন বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের দেওয়া সাম্প্রতিক হুমকির কারণে ইউএসএস নিমিটজকে নতুন নির্দেশানা দেওয়া হয়েছে।
এদিকে ইরানের কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। কাশেম সোলাইমানি হত্যার প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে তার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছে দেশটি।
এছাড়া গতকাল রবিবার বাগদাদে এবং বিভিন্ন শহরে সোলেইমানি হত্যার প্রতিশোধ নিতে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। আল জাজিরা
