নানা কর্মসূচির মধ্যে দিয়ে হিলিতে ছাত্রলীগের ৭৩ প্রতিষ্ঠা বাষির্কী পালিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে শীতবস্ত্র বিতরণ,কেককাটা দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফ্যেলের ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।

আজ সোমবার(৪ জানুয়ারী) সকাল ৯টায় প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে হিলি গোড়াউন মোড় দলীয় কার্যালয়ে সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়। পরে বঙ্গবুূর প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল,সাধারন সম্পাদক মাহবুব আলম, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার, সাধারন সম্পাদক অনিক সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।