চট্টগ্রামে র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ৪

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি ।।
গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ০৫ লক্ষ টাকা মূল্যের ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২ বোতল ফেন্সিডিল এবং ২.৪০০ কেজি গাঁজা উদ্ধারসহ মোঃ নান্নু প্রকাশে আলমগীর (৫৮), মোঃ রাসেল (২৭), মোহাম্মদ ইউনুস (৫০) এবং সানি হোসেন (২০) নামক ০৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্বারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।