লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ৫৫কেজি গাঁজা সহ দুজন আসামী গ্রেফতার

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি) কতৃক,৫৫কেজি গাঁজা সহ দুজন আসামী গ্রেফতার।আটক মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি নাইট কোচ জব্দ করেছে পুলিশ।
সোমবার( ৪জানুয়ারী )রাতে লালমনিরহাট সদর থানার অন্তর্গত তিস্তা টোল প্লাজায় ৫৫কেজি গাঁজা সহ একটি বাস আটক আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লালমনিরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি), এস,আই মাহমুদুল হাসান,ও এস,আই,আসাদুলের নেতৃত্বে একটি গোয়েন্দা দল তিস্তা টোল প্লাজায় রাতে অবস্থান নেন,এ সময় সন্দেহজনক কর্নফূলি স্পেশাল পরিবহন নামক রিজার্ভ বাস থামিয়ে তল্লাশিকালে, বিশেষ কায়দায় লুকানো ১১টি পোটলায় ৫৫কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ সময় কর্নফূলি পরিবহন এর ড্রাইভার হাফিজুর রহমান(৩৩), সহকারি ড্রাইভার নুর নবী (২৭) কে আটক,ও বাসটি জব্দ করা হয়।
আটক ড্রাইভার হাফিজুরের বাড়ী পশ্চিম ঢাকনাই, মহেন্দ্র নগর ইউনিয়ন,তার পিতার নাম এছহাক আলী, অপর সহকারী ড্রাইভার এর বাড়ী লালমনিরহাট পৌরসভার বালাটারী তার পিতার নাম রফিকুল ইসলাম,উভয়ের থানা লালমনিরহাট সদর।
আটককৃত গাঁজা ও ধৃত দুই আসামিকে গ্রেফতার দেখিয়ে, লালমনিরহাট সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ১৯(গ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।মামলা নং -০৭ লালমনিরহাট সদর থানা।
