চাটখিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান দুই প্রতিষ্ঠানের ৩০হাজার টাকা অর্থদণ্ড!

নোয়াখালী প্রতিনিধি ।।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে  ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।

গত মঙ্গলবার(০৫ জানুয়ারি) বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার চাটখিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া।অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং চাটখিল মডেল থানা পুলিশ এর একটি টিম।

অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা বিরোধী কার্য পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর বিভিন্ন ধারায় মোহাম্মদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে কে বিশ হাজার টাকা এবং নিউ আল-আমিন বেকারি কে দশ হাজার  টাকাসহ ০২টি প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক এখতিয়ারে ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।