বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ জন লুইসই

অনলাইন ডেস্ক ।।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলনতুন ব্যাটিং কোচ পেতে যাচ্ছে ।টাইগারদের সম্ভাব্য ব্যাটিং কোচ সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বাংলাদেশে আসছেন ৪৫ বছর বয়সী লুইস। মঙ্গলবার বিসিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকায় এসে বিসিবির কর্তাদের কাছে সাক্ষাৎকার দেয়ার পাশাপাশি চুক্তিটাও করতে পারেন তিনি। তেমনটা হলে উইন্ডিজ সিরিজেই দায়িত্ব নিবেন এবং বাংলাদেশের ড্রেসিংরুমে দেখা যাবে লুইসকে।

Share this news as a Photo Card

06 January 2021

বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ জন লুইসই

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে