যে কোনো মুহূর্তে যুদ্ধ: চীনা প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক ।।

বছরের শুরুতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ‘যে কোনও মুহূর্তে যুদ্ধ বাঁধতে পারে। প্রস্তুত থাকুন’। চীনা প্রেসিডেন্টের এই নির্দেশ ঘিরে ফের ভারত-চিন সীমান্তে উত্তেজনার ঢেউ উঠছে।

ভারত ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, হংকংয়ের এক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট প্রকাশিত সংবাদ অনুযায়ী, জিনপিং তার দেশের বাহিনীকে যুদ্ধের জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন যাতে সেনাবাহিনী নিত্যনতুন অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণের আদব কায়দাও বদলের পরামর্শ দিয়েছেন তিনি। প্রয়োজনে বিভিন্ন বাহিনীকে একসঙ্গে ট্রেনিং করতে হবে বলে জানিয়েছেন জিনপিং।