লক্ষ্মীপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি ।।

”আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার”মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চন্দ্রগঞ্জ ইউনিয়নের ১২ টি গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন জনাব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), লক্ষ্মীপুর।এসময় তিনি কাজের মান ও অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর, জনাব মো: মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি), লক্ষ্মীপুর সদর, জনাব মো: মোশারেফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, লক্ষ্মীপুর সদর, জনাব নুরুল আমিন, চেয়ারম্যান, ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।

উল্লেখ্য, লক্ষীপুর সদর উপজেলায় প্রথম পর্যায়ে ৬৫ টি ঘরের কাজ চলমান। ইনশাআল্লাহ নির্ধারিত জানুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যেই প্রথম পর্যায়ের ৬৫ টি ঘরের কাজ শেষ হবে।