লালমনিরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গুদামে অগ্নিকাণ্ড

লালমনিরহাট প্রতিনিধি ।।

লালমনিরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ( জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লালমনিরহাট ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকেই কিছু শ্রমিক ওই গোডাউনে কাজ করছিলো। কিন্তু হঠাৎ করেই দুপুরের পর গোডাউন থেকে কালো ধোয়া দেখা যায়। মুহূর্তেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লালমনিরহাটের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরো একটি ইউনিট এসে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে

ফায়ার সার্ভিসের লালমনিরহাট উপসহকারী পরিচালক সাহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে

গোডাউনের ভিতরে থাকা ট্রাক্টরের যন্ত্রাংশ, পুরনো কাগজপত্র অন্যান্য জিনিসপত্র পুড়ে গিয়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কিছু জানানো হয়নি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার হামিদুর রহমান জানান, তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি।তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে

ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানা গেছে